অন্যান্যবাংলাদেশ

রাজাবাজার ও ওয়ারী লকডাউন ঘোষণা

সরকার করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এখন নতুন পদ্ধতি প্রয়োগ করতে যাচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকার যেসব রেড জোন চিহ্নিত করা হয়েছে সেগুলোর মধ্যে দু’টিকে আজকেই পরীক্ষামূলকভাবে লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সন্ধ্যা থেকে পরীক্ষামূলক লকডাউন হচ্ছে রাজধানীর রাজাবাজার ও পুরান ঢাকার ওয়ারী এলাকা। কিছুক্ষণের মধ্যেই এই লকডাউন কার্যকর হওয়ার কথা রয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।

ইতিমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহর এবং জেলা, যেগুলোতে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে সেগুলোকে চিহ্নিত করা হয়েছে। ব্যাকপভাবে সংক্রমিত এলাকগুলোকে ‌’রেড জোন’ এর আওতায় এনে পুরোপুরি লকডাউন করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button