অন্যান্যবাংলাদেশ

করোনা: শীর্ষ ২০এ বাংলাদেশ, ঢাকাতে আক্রান্তের সংখ্যা ৭ লক্ষাধিক হতে পারে

করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরার পড়ার ৯০ দিনের মাথায় শনাক্ত রোগীর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে যাওয়ায় বিশ্বের শীর্ষ ২০ দেশের তালিকায় ঢুকে পড়েছে বাংলাদেশ।

করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় সরকারের জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির অন্যতম সদস্য অধ্যাপক নজরুল ইসলামের ধারণা, আগামী এক সপ্তাহে বাংলাদেশ সংক্রমণের এই গ্রাফ আরও উর্ধ্বমুখী হবে।

এদিকে, কম সংখ্যক পরীক্ষার কারণে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সরকারি পরিসংখ্যানের চেয়ে করোনাভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা ৭ লক্ষাধিক হতে পারে বলে যুক্তরাজ্য-ভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকাতেই আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লাখের বেশি হতে পারে। শুক্রবার ‘ইনফেকশন্স আর রাইজিং ফাস্ট ইন বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান’ শিরোনামের প্রতিবেদনে এই দাবি করেছে সাময়িকীটি।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা ইনস্টিটিউট (আইসিডিডিআর,বি)-এর কর্মকর্তা জন ক্লেমেনসের অনুমান, বাংলাদেশের রাজধানী ঢাকাতেই করোনা সংক্রমণের সংখ্যা ইতোমধ্যে সাড়ে সাত লাখ ছাড়িয়ে থাকতে পারে। তবে সরকারের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের কম।

বাংলাদেশ সরকারের তথ্য অনুসারে, শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৮ শতাধিক মানুষের। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত শনাক্তের ৯০তম দিনে এসে করোনাভাইরাস সংক্রমিত শীর্ষ ২০ দেশের তালিকায় ঢুকে গেছে বাংলাদেশের নাম।

এতে আরও বলা হয়েছে, ‘দক্ষিণ এশিয়ায় রোগের বিস্তার মোটামুটি শ্লথ করতে পেরেছে সংশ্লিষ্ট দেশগুলো কিন্তু থামাতে পারেনি। লকডাউন প্রত্যাহারের ফলে আবারও সংক্রমণ দ্রুত ছড়াতে পারে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button