বিশ্ববাংলা

আল জুবাইলে আরো ২ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ আল জুবাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইজন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। তাদের মৃত্যুর খবর ও মৃত্যুর কারণ নিশ্চিত করেন, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের আইন সহকারি ফয়সাল আহমেদ।

মৃতওই ২ ব্যক্তি হলেন, জান্নু শেখ ও এস এম মাহাবুবর রহমান। তাদের দুইজনের বাড়িই নড়াইল জেলার নড়াগাতী থানায়। জান্নু শেখের পিতার নাম হাবিবুর রহমান ও এস এম মাহাবুবর রহমানের পিতার নাম নওয়াব আলী শেখ। দুইজনের মরদেহ আল জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। তারা আল জুবাইলে দীর্ঘদিন যাবত কর্মরত ছিলেন।

দুজনের বাড়ি নড়াইল জেলা নড়াগাতী থানায় হওয়ায়, আল জুবাইল নড়াইল প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ থাকায় তাদের পরিবারের অনুমতি নিয়ে, দুইজনকে সৌদিআরবে দাফন করার প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া গেছে।

এ পর্যন্ত আল জুবাইল শহরে করোনাভাইরাসে ৭ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। সৌদিতে আক্রান্ত রোগীদের মাঝে বেশীরভাগই হল প্রবাসীবাংলাদেশি।তাই সকল প্রবাসীদের সৌদিআরবের সর্বপ্রকার আইন মেনে চলার আহবান জানিয়েছেন, সৌদিআরব আল জুবাইল বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।

জাফর আহমেদ, আল-জুবাইল প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button