বিশ্ববাংলা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের দোকান ভাঙচুর

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাংলাদেশিদের দোকান ভাঙচুর, লুটপাট রুখতে সেনা মোতায়েন করা হয়েছে।

ফিলাডেলফিয়া সিটিতে কমপক্ষে ৫১টি ব্যাবসা প্রতিষ্ঠানে লুটপাট হয়েছে, এর মধ্যে ৩০টি  বাংলাদেশি মালিকানাধীন ব্যাবসা প্রতিষ্ঠান। সর্বস্ব হারিয়ে হতাশ এসব প্রতিষ্ঠানের মালিকেরা।

করোনা মহামারীতে যখন পুরো আমেরিকা বিপর্যস্ত এবং অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে তখন জর্জ ফ্লয়েড হত্যা ইস্যু সারা আমেরিকাতে অশান্তির দাবানল ছড়িয়ে দিয়েছে।

আমেরিকার ৩৫টিরও বেশী শহরে বিক্ষোভকারীদের এক অংশ অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে করোনার প্রভাবে দুর্দশাগ্রস্ত মানুষ। ফিলাডেলফিয়ায় বাংলাদেশিদের মাঝে ক্ষয়ক্ষতির পরিমান দেখার জন্য কমিউনিটির নেতারা নগরের বিভিন্ন এরাকা পরিদর্শন করেছেন।

ফিলাডেলফিয়ার নগর কর্তৃপক্ষের কাছ থেকে লুট হওয়া দোকান মালিকদের ক্ষতিপূরণ আদায় করে দেয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ। এমতাবস্থায় সেনা মোতায়েন করায় জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button