বিশ্ববাংলা
করোনায় আমিরাতে হুমকির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা

আরব আমিরাতে করোনার প্রভাবে ৩ মাসেরও বেশি সময় ব্যাবসা করতে না পারায় ব্যাপক লোকসান হয়েছে প্রবাসী ব্যাবসায়ীদের।
জানা যায়, করোনা ভাইরাসের প্রাদূর্ভাব শুরু হওয়ার পর থেকে লকডাউন সহ নানা বিধিনিষেধ জারি থাকায় বেচাকেনা করতে পারেননি ব্যাবসায়ীরা। আমিরাতে গত মার্চ মাস থেকে চলছে লকডাউন।
ইতিমধ্যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অনেকেই দোকান ভাড়া আর শ্রমিক কর্মচারীদের বেতন দিতে না পারায় তাদের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। করোনায় যে লোকসান হয়েছে তা পূরণ করে আগের অবস্থানে ফিরে যেতে পারবেন কিনা, এ নিয়ে শংকায় রয়েছেন ব্যাবসায়ীরা।
এমতাবস্থায় বাংলাদেশ সরকার এবং বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের সহযোগীতা পেলে তারা আবার ঘুরে দাড়াতে পারবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন প্রবাসীরা।



