অন্যান্যবাংলাদেশ

একদিনে দেশে সর্বোচ্চ মৃত্যু ৪২

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৭৪৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৭৬৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮৮ জনে।

রোববার (৭ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ১২ হাজার ৮৪২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫২টি ল্যাবে আগের নমুনা মিলে পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৩৬টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩ লাখ ৯৭ হাজার ৯৮৭টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ৭৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭৬৯ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক ৪২ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮৮ জনে।

নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৫৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button