দেশবাংলা

বীর বাহাদুরকে হেলিকপ্টারে আনা হলো সিএমএইচে

করোনায় আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সেনা জোন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়েছে।

তাকে সিএমএইচ এ নেয়া হয়। রোববার সকাল ১১টা ১০মিনিটে তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ নেয়া হয়। এই প্রথম সরকারের কোনো মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিক জেলার ৭টি উপজেলায় সর্বশেষ ৯ জন আক্রান্তসহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে শিশুসহ ৪৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং রয়েছেন। শনিবার রাত পৌনে ১১টায় কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রীর নমুনা বান্দরবান থেকে ঢাকায় পাঠানো হয়।শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে।

সংশ্লিষ্ট খবর

Back to top button