বিশ্ববাংলা
করোনা থেকে সুস্থ হয়ে হৃদরোগে মৃত্যু

ইতালিতে মফিজ হোসেন নামের এক বাংলাদেশী করোনা থেকে সেরে ওঠার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার তিনি স্ট্রোক করে মারা যান। তার দেশের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। এর আগে গত এপ্রিল মাসে তিনি করোনায় আক্রান্ত হলে ইতালি পুলিশ তাকে বাসা থেকে হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘ প্রায় ২ মাস চিকিৎসার পর করোনাভাইরাস থেকে তিনি করোনা মুক্ত হন।
করোনামুক্ত হলেও হার্ট অ্যাটাক করে তিনি মারা যান। শনিবার কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে পালমা কাম্পানিয়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



