মানব পাচারের অভিযোগে কুয়েতে এমপি শহীদ গ্রেফতার

মানব পাচারের অভিযোগে কুয়েত থেকে লক্ষীপুর-২ আসনের এমপিকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা মুশরেফ আবাসিক এলাকা থেকে পাপুল নামের ঐ সংসদ সদস্যকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
গত রোববার কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, ‘সিআইডি তাকে গ্রেফতার করেছে বলে তিনি জানতে পেরেছেন। তবে, আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি বলে তিনি জানান। রাষ্ট্রদূত আরো বলেন, ‘শহীদ ইসলাম পাপলুর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে”।
কুয়েতের বিভিন্ন সূত্রে জানা গেছে, দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে ১০০ জনেরও বেশি ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের গ্রেফতার করেছে সরকারের গোয়েন্দা বিভাগ।
কুয়েতের মারাফি কুয়েতিয়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী পাপলুর নাম এই তালিকায় সবার শীর্ষে ছিল। গত মার্চের শেষ দিক থেকে কুয়েতেই অবস্থান করছিলেন তিনি।



