বিশ্ববাংলা

মালয়েশিয়ায় জাল সনদ বিক্রির দায়ে বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় করোনা মুক্তির জাল সনদ বিক্রীর দায়ে প্রবাসী বাংলাদেশি গ্রেফতার। গত শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের জালান আলো নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে দুটি দোকানে অভিযান চালিয়ে ২ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ দণ্ডবিধি এবং ইমিগ্রেশন আইনের অধীনে তদন্ত চলছে। কুয়ালালামপুরের পুলিশ প্রধান দাতুক মাজলান লাজিম জানান, গতদুই সপ্তাহ ধরে সিন্ডিকেটের মাধ্যমে বিদেশি অভিবাসীদের কাছে ৫০ রিঙ্গিতের বিনিময়ে করোনাভাইরাসের নেগেটিভ রিপোর্ট বিক্রি করে আসছিলো তারা।

পুলিশ প্রধান জানান, সিন্ডিকেটটি ১২ হাজার টাকায় দোকান ভাড়া নিয়ে, স্থানীয় দুইজন নাগরিককে চাকরি দিয়ে কাউন্টারে রেখে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত৯টা পর্যন্ত এই অবৈধ ব্যবসা পরিচালনা করছিলো।

পুলিশ তাদের কাছ থেকে কোভিড সনদ জাল করার সরঞ্জাম উদ্ধার করেছে। অপরাধীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে দেশটির নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে শ্রমিকদের করোনা পরীক্ষা করানোর নির্দেশ দেয়া হলেও কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠান এ পরীক্ষার ব্যায় বহন করছে না। প্রবাসীদের নিজ খরচেই করতে হচ্ছে।

মোহাম্মদ আলী, মালয়েশিয়া প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button