অন্যান্যবাংলাদেশ

চিকিৎসা পরামর্শ দিতে ঢাকায় চীনা মেডিক্যাল টিম, পর্যবেক্ষণ করবে ১৪ দিন

করোনা প্রতিরোধে সহায়তা করতে ১০ সদস্যের চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত চীনা মেডিকেল টিম ঢাকায় এসে পৌঁছেছে। সোমবার হজরত শাহজালাল বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ও চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

বাংলাদেশে তারা ২ সপ্তাহ থাকার সময় রোগীদের পরিদর্শন করবেন এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার এবং পরীক্ষার সাইটগুলোতে কাজ করবেন। বাংলাদেশে সহযোগীদের সাথে মহামারী নিয়ে গভীর আলোচনা করবেন এবং নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য নির্দেশনা ও প্রযুক্তিগত পরামর্শ দেবেন।

চীনা দূতাবাস জানায়, কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াই আরও জোরদারে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেন। দুই বন্ধুত্বপূর্ণ দেশের শীর্ষ নেতাদের মধ্যে সেই আলোচনায় রাষ্ট্রপতি শি জিনপিং করোনার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে সত্যিকারের বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button