টঙ্গীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় সেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ পর্যন্ত ৪শ ৩৫ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে।
সোমবার টঙ্গীর নোয়াগাও এম এ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ আহসান উল্লাহ মাষ্টার ফাউন্ডেশনের সভাপতি মিসেস ফরিদা আহসানের সভাপতিত্বে এবং সংগঠনের কোষাধ্যক্ষ খাদিজা রাসেলের পরিচালনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন হাসপাতালে রক্তের জন্য করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যাঘাত ঘটছে।
ঠিক সেই মুহুর্তে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় গাজীপুর ও টঙ্গীর আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেয়।
সেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সহকারী কাউছার সরকার, টঙ্গী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এহসানুল আলম ফরাজি, নোয়াগাঁও ক্রীড়া চক্রের সাধারণ সম্পদক যুবলীগ নেতা
সোহেল রানা, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিপ্লব সর্দার, কোয়ান্টাম ফাউন্ডেশনের কো-অডিনেটর শেখ মোঃ ফয়সাল, ডাঃ হুমায়ুন কবির, সায়মা আক্তার, রিয়াজ আহমেদ, রনি মোল্লা, ইসরাত রোকেয়া মিতু, সানজিদা আক্তার তামান্না প্রমুখ।
তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি



