অন্যান্যবাংলাদেশ

করোনায় ভিন্ন আবহে চলছে বাজেট অধিবেশন

মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যে বিধিনিষেধ ও কড়াকড়ির এক ভিন্ন আবহে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। বুধবার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শুরু হয়।

এই অধিবেশনে স্বাস্থ্যবিধি রক্ষায় বিশেষ জোর দেয়া হয়েছে। এজন্য দর্শনার্থী এবং গণমাধ্যমকর্মীদের সংসদ ভবনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শারীরিকভাবে অসুস্থ এবং বয়স্ক সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার বিকালে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় বাজেট উত্থাপনের দিন বিভিন্ন দেশের কূটনীতিক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর রীতি থাকলেও এবার তা করা হয়নি। এবারের বাজেট অধিবেশনে গণমাধ্যমকর্মীদের সংসদে না গিয়ে সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে বাজেট অধিবেশনের সংবাদ সংগ্রহ করার পরামর্শ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button