দেশবাংলা
ফেনীতে ২ পাউন্ড সাপের বিষসহ আটক ১

ফেনীতে ২ পাউন্ড সাপের বিষসহ ইকবাল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ফেনী মডেল থানার দক্ষিণ কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে, তাকে গ্রেফতার করে ফেনী র্যাব-৭ ক্যাম্পের একটি দল।
গ্রেফতারকৃত ইকবাল নোয়াখালী জেলার সুধারাম থানার পশ্চিম রুইয়া গ্রামের মৃত লাতু মিয়ার ছেলে। র্যাবের দাবি, ইকবাল একজন চোরাকারবারী। তিনি দীর্ঘদিন থেকে সাপের বিষের ব্যবসা করে আসছে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদ পেয়ে,নোয়াখালী–ফেনী মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১৬ কোটি টাকা মূল্যের ২ পাউন্ড সাপের বিষসহ, ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় নম্বর বিহীন একটি মোটর সাইকেল জব্দ করা হয়।



