দেশবাংলা

শিশু যৌন হয়রানীর অভিযোগে যুবক গ্রেফতার

ভৈরবে ৮ বছরের শিশুকে যৌন হয়রানীর অভিযোগে দূর্জয় নামে এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির বাবা ২য় বিয়ে করায়, ২য় শ্রেণীতে পড়ুয়া শিশুটিকে নিয়ে তার বাবা একটি ভাড়া বাড়িতে থাকতেন। করোনাভাইরাসের কারনে বিদ্যালয় বন্ধ থাকায় সে তার মায়ের সাথে ভৈরবে চলে আসে।

মা রোকসানা আক্তার পার্শ্ববর্তী একটি কয়েল ফ্যাক্টরীতে শ্রমিকের কাজে যোগ দেয়। সম্প্রতি শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার বাসায় নিয়ে যৌন হয়রানী করে দুর্জয়। রাতে প্রচন্ড ব্যাথা অনুভব হলে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে রাতেই ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হলে, পুলিশ অভিযুক্ত দূর্জয়কে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button