বিশ্ববাংলা

আয়ারল্যান্ডে ব্যাবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি পেয়েছেন বাংলাদেশিরা

আয়ারল্যান্ডে করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসায় বাংলাদেশিরা তাদের ব্যাবসা প্রতিষ্ঠানগুলো আবারও খুলেছেন।

দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর ক্ষুদ্র ব্যাবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে আয়ারল্যণ্ডের সরকার। দেশটিতে করোনায় আক্রান্তের হার কমে আসায়, গত ৮ জুন থেকে দ্বিতীয় ধাপে লকডাউন শিথিল করে, বেশকিছু প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়েছে।

কর্মক্ষেত্র খোলার অনুমতি পেয়ে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরাও সন্তোষ প্রকাশ করেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে যেসব এলাকায় করোনায় কেউ আক্রান্ত হননি, সেসব এলাকার মানুষ নিজ নিজ কাউন্টির ভেতরে ভ্রমণ করতে পারবেন।

এছাড়া সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানানো হয়েছে। শীগগিরই আয়ারল্যান্ড থেকে কোভিড ১৯ বিদায় নেবে, এমন প্রত্যাশা করছেন প্রবাসীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button