পাপুলের তদন্তে হস্তক্ষেপ করবে না বাংলাদেশ দূতাবাস

কুয়েতে মানবপাচারকারী সন্দেহে গ্রেফতারকৃত বাংলাদেশের সাংসদ শহিদুলইসলাম পাপুলের বিরুদ্ধে তদন্তে, কোনো হস্তক্ষেপ করবে না স্থানীয় বাংলাদেশ দূতাবাস।
কুয়েতের জাতীয় দৈনিক আরব টাইমসকে একথা জানিয়েছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। তিনি বলেন, বাংলাদেশের সাংসদ কাজী পাপুলের বিরুদ্ধে কুয়েতি কর্তৃপক্ষ বেশ কিছু অভিযোগ এনেছেন এবং এই গ্রেফ্তার হওয়া ব্যাক্তিকে কোনো ধরনের সহায়তা দেবে না, বাংলাদেশ দূতাবাস।
তিনি আরো জানান, শহীদ ইসলাম ওরফে কাজী পাপুল এখনও দূতাবাসের সাথে কোনো যোগাযোগ করেননি। তিনি বর্তমানে কারাদণ্ড ভোগ করছেন কিনা তাও নিশ্চিত নয় দূতাবাস। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আণ্ডার সেক্রেটারী খালেদ আল জারাল্লাহের সাথে এখনও এ বিষয়ে কোনো আলোচনা করেননি তিনি।
এদিকে, কুয়েতের স্থানীয় আরবি দৈনিক আল রাইজানায়,তদন্ত অব্যাহত রাখতে অভিযুক্ত এই বাংলাদেশি সাংসদকে কারাবন্দী রাখতে দেশটির সরকারি প্রসিকিউশন নির্দেশ দিয়েছে।



