দেশবাংলা

সারাদেশেই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা

সারাদেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা আশংকাজনকহারে বেড়েই চলেছে। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘন্টায় ঝালকাঠিতে নতুন করে আরও ৪ জন করোনা শনাক্ত হয়েছে। মানিকগঞ্জে একজন নার্সসহ নতুন করে আরও ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন করে দুইজনের করোনা শনাক্ত হয়েছে।

নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের দুই কর্মকর্তাসহ, ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। অপরদিকে, পাবনায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭জন। বর্তমানে সুস্থ হয়েছেন মোট ১২ জন।

হবিগঞ্জের মাধবপুর থানার এএস আই’সহ, ৮ পুলিশ সদস্য কোভিড নাইনটিনে আক্রান্ত হয়েছেন। এছাড়াও, পঞ্চগড়ের বোদা উপজেলায় নতুন করে আরও এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। শরীয়তপুরে নতুন করে ১৫ জন করোনায় আক্রান্ত  হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১শ ৯৮ জনে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button