অন্যান্যবাংলাদেশ

শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ

বরাবরের মতো আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এ বছর এ খাতে পাঁচ হাজার ২৮৭ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে।

প্রস্তাবিত বাজেটে প্রাথমিক এবং শিক্ষা মন্ত্রণালয় মিলে এ খাতে ৬৬ হাজার ৪০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০১৯- ২০২০ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৬১ হাজার ১১৪ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার বিকেলে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করে শিক্ষা খাতে এই বরাদ্দ তুলে ধরেন।

সাধারণত শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মিলে শিক্ষা খাতকে বিবেচনা করা হয়। এবারের বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দ করা হয়েছে ২৪ হাজার ৯৪০ কোটি টাকা। চলতি ২০১৯-২০ অর্থবছরে ছিল ২৪ হাজার ৪০ কোটি টাকা।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের অনুকূলে পরিচালনা ও উন্নয়ন ব্যয় মিলিয়ে বরাদ্দ করা হয়েছে ৩৩ হাজার ১১৭ কোটি টাকা। চলতি অর্থবছরে ছিল ২৯ হাজার ৬২৪ কোটি টাকা। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বরাদ্দ আট হাজার ৩৪৪ কোটি টাকা। চলতি অর্থবছরে ছিল সাত হাজার ৪৫০ কোটি টাকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button