অন্যান্যবাংলাদেশ

প্রস্তাবিত বাজেটে বাস্তব অবস্থার প্রতিফলন হয়নি: সিপিডি

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে, বাস্তব অবস্থার প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। সংসদে অর্থমন্ত্রীর জাতীয় বাজেট উত্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, সিপিডির পক্ষে এ মন্তব্য করেন প্রতিষ্ঠানটির ফেলো মোস্তাফিজুর রহমান।

ভার্চুয়ালি আয়োজিত এ প্রতিক্রিয়া অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাজেট প্রস্তাবে সম্পদ আহরণ থেকে শুরু করে সম্পদের ব্যয় এবং বিভিন্ন খাতে যেভাবে ব্যয় নির্ধারণ করা হয়েছে, তাতে মনে হচ্ছে করোনা পরিস্থিতি সহসাই দূর হয়ে যাবে।

কিন্তু বাস্তবে করোনাভাইরাস থেকে দ্রুত পরিত্রাণ পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। করোনাভাইরাসের চলমান অভিঘাতে, বিভিন্ন খাতে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় যে ধরণের বাজেট কাঠামো থাকা দরকার, তা প্রতিপালন করা হয়নি বলে মনে করছে সিপিডির বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button