আওয়ামী লীগরাজনীতি

জীবিকার চাকা সচল রাখার বাজেট: কাদের

এবারের বাজেট জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে শেখ হাসিনা সরকারের সাহসী সময়োচিত চিন্তার সোনালী ফসল বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি একথা জানান তিনি। এসময় এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রুপ দেওয়ার বাস্তবসম্মত প্রত্যাশার দলিল বলেও জানান সরকারের এই প্রভাবশালী মন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, এবারের বাজেট ভিন্ন বাস্তবতায়, ভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটে তৈরি। এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রুপ দেয়ার বাস্তবসম্মত প্রত্যাশার দলিল। এবারের বাজেট জনগণের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক উত্তরণের পরিকল্পনা এবং জনবান্ধন ও জীবনঘনিষ্ঠ অর্থনৈতিক পরিকল্পনা।

তিনি আরো বলেন, বিএনপির বাজেট প্রতিক্রিয়া আগে ভাগে তৈরি করা থাকে। দলটি জনগণকে মনগড়া ও গতানুগতিক পুরনো গল্প শোনায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button