দেশবাংলা

লিবিয়ায় মানব পাচারকারী চক্রের আরো ১ সদস্যকে আটক

লিবিয়ায় মানব পাচারকারী চক্রের আরো ১ সদস্যকে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব- ৮।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ৮ এর সদস্যরা গত বুধবার গভীর রাতে মাদারীপুর জেলার সদর থানার হবিগঞ্জ গ্রাম থেকে, ইমাম হোসেন শেখ নামে লিবিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত আরো এক মানবপাচারকারী সদস্যকে গ্রেফতার করেছে।

জানা যায়, হোসেন শেখের ভাই আমির হোসেন দীর্ঘদিন ধরে লিবিয়ায় বসবাস করে আসছেন। বাংলাদেশ থেকে লিবিয়ায় পাঠালে আমির ও তার সাঙ্গপাঙ্গরা তাদেরকে জিম্মি করে নির্যাতন চালায় ও মুক্তিপণ দাবি করে।

তখন বাংলাদেশ থেকে হোসেন শেখ এর মতো সদস্যরা ভিকটিমের পরিবারের কাছ থেকে টাকা আদায় করে থাকেন। হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button