অন্যান্যবাংলাদেশ

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ে বড় ঘাটতির শঙ্কা সিপিডির

এবারের বাজেটে রাজস্ব আদায়ে বড় ধরণের ঘাটতির আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করছে, সেন্টার ফর পলিসি ডায়লগ ( সিপিডি)। শুক্রবার সকালে ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিডি’র পর্যালোচনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

সিপিডি’র পর্যালোচনায় আরও বলা হয়, করোনার সংকট মাথায় না রেখেই প্রস্তাবিত বাজেটে জিডিপির উচ্চ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে নিজেদের পর্যালোচনা তুলে ধরতে সকালে ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এই পর্যালোচনা উপস্থাপন করেন।

তিনি বলেন, করোনাভাইরাসের প্রভাবে যেসব সামাজিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তা মোকাবিলায়, বাজেটে যথেষ্ট পদক্ষেপ দেখা যায়নি। সিপিডি’র পর্যালোচনায় আরও উঠে আসে এবারের বাজেটের রাজস্ব আদায়ের ক্ষেত্রে বড় ধরণের ঘাটতি আশঙ্কা।

প্রতিষ্ঠানটির ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, বাজেটে প্রবৃদ্ধির হিসাব অযৌক্তিকভাবে দেখালে বিশ্ববাজারে দেশের অর্থনীতিক পরিস্থিতির ভুল বার্তা যাবে। এতে করে, কোভিড-১৯ ক্ষতিজনিত সুবিধা হারাতে পারে বাংলাদেশ।

সিপিডির বিশেষজ্ঞরা বলেন, জিডিপির দিকে নজর না দিয়ে মানুষের জীবন-জীবিকা কিভাবে বাঁচবে সেদিকে গুরুত্ব দেয়া উচিত।

আসাদ রিয়েল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button