আওয়ামী লীগরাজনীতি
অর্থনীতির পুনরুদ্ধার ও ভারসাম্য রক্ষার বাজেট: কাদের

এবারের বাজেট, করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধার এবং ভারসাম্য রক্ষার বাজেট, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় এবছরের বাজেট ভিন্ন এক বাস্তবতায়, বিশেষ প্রেক্ষাপটে প্রণীত বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।
তিনি আরো বলেন, করোনার বিদ্যমান সংকট কাটিয়ে অর্থনীতিক ভারসাম্যকে বাস্তব রূপ দেওয়ার প্রত্যাশার দলিল এবারের বাজেট। এ বাজেটে জনগণের চাওয়া শতভাগ পূরণ হয়েছে।



