
গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৪৭১ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৫২৩ জনে। এছাড়া সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৯৫ জনে। এ ছাড়া সুস্থ হয়েছেন ৫০২ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৭ হাজার ২৪৯ জন।
শুক্রবার (১২ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে, বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সারাবিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮৪৪ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৭৫ লাখ ৯৬ হাজার ৯৮৭ জনের শরীরে।



