সারাদেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে

সারাদেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা আশংকাজনকহারে বেড়েই চলেছে। ফরিদপুরের বোয়ালমারীতে গত ২৪ ঘন্টায় ১২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩০ জন, মারা গেছেন ২ জন।
এদিকে, বগুড়ায় নতুন করে আরো ৯৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারে আক্রান্ত হয়েছেন ৪ জন, আর সুস্থ হয়েছেন ৮৫ জন। অন্যদিকে, চাঁদপুরে করোনা উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কুমিল্লায় নতুন করে ২৭ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত ১ হাজার ৬শ ৩০ জন। অপরদিকে, গাজীপুরে নতুন করে ২৬ জন করোনা সনাক্ত হয়েছেন, মারা গেছেন ২জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩শ ৪৯জন।
জামালপুরের ইসলামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিক্যাল অফিসারসহ, নতুন করে আরো ৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। ঝিনাইদহের শৈলকুপায় করোনা আক্রান্ত হয়ে প্রথম ১ যুবকের মৃত্য হয়েছে। নতুন করে ২৪ ঘন্টায় ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এছাড়াও, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স মীরা রানী দাস করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। পাবনায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন ।



