বিশ্ববাংলা
ইতালীতে আশার আলো দেখছেন প্রবাসীরা

ইতালীতে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায়, দেশ বিদেশ থেকে পর্যটকদের আগমন শুরু হয়েছে, এতে এ খাতের সাথে জড়িত প্রবাসীরা আশার আলো দেখছেন।
জানা যায়, ইতালীতে গত বৃহস্পতিবার নতুন করে মারা গেছেন ৫৩ জন। আক্রান্তের হারও অনেক কমে এসেছে। ফলে, বেড়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যটকদের আনাগোনা। দেশটিতে বিপুল সংখ্যক বাংলাদেশি পর্যটন খাত থেকে জীবিকা নির্বাহ করে থাকে।
লকডাউনে দীর্ঘদিন কর্মহীন থাকার পর, পর্যটক সমাগমে আবার তাদের ব্যাবসায়ীক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। নিজেদের বেকারত্ব দূর করাসহ দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন বলে আশাবাদী প্রবাসীরা।
এদিকে, পোপ ফ্রান্সিস জনগণকে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিস্কার না হওয়া পর্যন্ত, করোনা জয়ের উৎসব না করার আহবান জানিয়েছেন। দেশটিতে গাড়ি শিল্পে ব্যাপক ধ্বস নামলেও, বিক্রী বেড়েছে স্কুটারসহ ছোট যানবাহনের।



