বিশ্ববাংলা

মালয়েশিয়ায় সবজি ফার্ম থেকে বাংলাদেশির লাশ উদ্ধার

মালয়েশিয়ার একটি সবজি ফার্ম থেকে, এক বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার দেশটির পেনাং রাজ্যের তাসেক গেলুগর এলাকার “পানির পাম্পকিন” এর একটি ফার্ম থেকে, মোহাম্মদ আবদুল লতিফ নামে ঐ বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, রাস্তায় একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে ফোন দিলে, পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।ধারণা করা হচ্ছে, ফেরার পথে টাকা কেড়ে নিয়ে তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, নিহতের কপালে, গালে এবং হাটুতে মারাত্বক জখম রয়েছে। লাশের কাছেই একটি ধাতব শাবল পড়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে ঐ শাবল দিয়েই তাকে হত্যা করা হয়েছে। তবে, কেন হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত নয় পুলিশ।

ঐ এলাকায় কর্মরত একজন বাগানের মালী জানান, নিহত লতিফ বাগানে কাজ করার পাশাপাশি, মোবাইল কার্ড বিক্রি এবং সহকর্মীদের বেতনের টাকা দেশে পাঠানোয় সহায়তা করতেন। গত বুধবার তিনি নিজের এবং সহকর্মীদের বেতন আনতে মালিকের বাড়ি গিয়েছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button