করোনা: তুরস্ক সরকারের ৪০ বিলিয়ন ডলার বরাদ্দ

করোনা মোকাবেলায় তুরস্ক সরকার ৪০ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে, যা থেকে বয়স্ক ভাতাসহ ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের সহায়তা দেয়া হচ্ছে।
তুরস্ক সরকার ছোট ব্যাবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়ায়, প্রবাসী বাংলাদেশিরা করোনাকালীন ব্যাবসায়ীক ক্ষতি কাটিয়ে উঠে, আগের মতো স্বাভাবিক গতিশীলতা ফিরে পাবার আশা করছেন।
সম্প্রতি করোনা পরিস্থিতির উন্নয়ন হওয়ায়, অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন তুলে দেয়া হয়েছে। সেই সাথে, দীর্ঘ অচলাবস্থায় ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা যাতে দোকান ভাড়া এবং কর্মচারীদের বেতন দিতে পারেন, সেজন্য দেয়া হচ্ছে সরকারী সহায়তা।
জানা যায়, গত ১১ মার্চ দেশটিতে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর, দ্রুতগতিতে বেড়েছে সংক্রমণ। বর্তমানে ২ লক্ষাধিক আক্রান্তের পাশাপাশি, মারা গেছেন প্রায় ৫ হাজার মানুষ। করোনাকালীন তুরস্ক সরকারের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের সহায়তারও প্রশংসা করেছেন, প্রবাসী বাংলাদেশিরা।



