ইতালীতে শর্তহীন বৈধতার দাবিতে সমাবেশ

ইতালীতে শর্তহীন বৈধতার দাবিতে সমাবেশ করেছেন, বাংলাদেশিরা সম্প্রতি ইতালী সরকার অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার কার্যক্রম শুরু করলেও, কিছু শর্ত বেঁধে দিয়েছে।
শর্ত অনুযায়ী শুধুমাত্র যারা কৃষিকাজ বা পশুপালনের সাথে জড়িত এবং যারা বাসাবাড়ির কাজ ও বয়স্কদের দেখাশোনায় নিয়োজিত, তারা বৈধতার জন্য আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আবেদনকারীকে গত ৮ মার্চের পূর্বে ইতালীতে অবস্থান নিশ্চিত করতে হবে।
বাংলাদেশিদের অনেকেই ইতোমধ্যে আবেদন করতে পেরেছেন। কিন্তু এ ধরনের বেশকিছু শর্ত থাকায়, প্রায় ২০ হাজার অবৈধ বাংলাদেশি এখনও আবেদন করতে পারেননি। তাই প্রবাসী নেতৃবৃন্দ একজোট হয়ে, রোমের পিয়াচ্ছা এসকুইলিনোতে এ সমাবেশের আয়োজন করেছেন।
এতে তারা ২০০৯ ও ২০১২ সালের মতো শর্তহীনভাবে সকল প্রবাসীদের জন্য বৈধতা প্রদানের আবেদন জানিয়েছেন। আয়োজকরা জানান, সকল প্রবাসীকে বৈধতা না দেয়া পর্যন্ত, তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।



