আওয়ামী লীগরাজনীতি

গোপালগঞ্জে নেয়া হচ্ছে ধর্মপ্রতিমন্ত্রীর মরদেহ

সদ্য প্রয়াত ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহের মরদেহ গোপালগঞ্জে নেয়া হচ্ছে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে। এর আগে পরিবারের পক্ষ থেকেও জানানো হয়, তার দাফন হবে জন্মস্থান গোপালগঞ্জে।

এদিকে, ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে তার জন্মস্থান গোপালগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবরে সদর উপজেলার কেকানিয়ায় তার গ্রামের বাড়িতে ভিড় করেছেন আত্মীয় স্বজন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

প্রতিমন্ত্রীর একান্ত সহকারী শেখ নাজমুল হক সৈকত জানান, প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। তিনি ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুর পর তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়। রোববার (১৪ জুন) পিসিআর টেস্টে তার করোনা পজিটিভ আসে।

সংশ্লিষ্ট খবর

Back to top button