আওয়ামী লীগরাজনীতি

করোনা পজিটিভ ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী

সদ্য প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

শনিবার রাতে মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়। রোববার সকালে তার রিপোর্টে করোনা পজেটিভ আসে। ধর্ম প্রতিমন্ত্রীর গণসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার সদস্য, যিনি প্রথম কোনও ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।

প্রতিমন্ত্রীর একান্ত সহকারী শেখ নাজমুল হক সৈকত জানান, প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন।

আনোয়ার হোসেন আরও জানান, ধর্ম প্রতিমন্ত্রীকে তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ দাফন করা হবে। বেলা ১১টার দিকে তার লাশ নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button