অন্যান্যবাংলাদেশ

করোনামুক্ত হলেন ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা থেকে মুক্তি পেয়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

রোববার গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের সমন্বয়ক ডা. মহিবুল্লাহ খন্দকার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গতকাল ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। আমাদের অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কিট দিয়ে তাঁর টেস্ট করা হয়েছে। তিনি এখন করোনামুক্ত।

তাঁর শরীরে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাঁকে এখন সুস্থ বলা যায়। তিনি আজ সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের জানাজায় উপস্থিত হয়েছেন।’

ডা. মহিবুল্লাহ খন্দকার বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ এবং নিউমোনিয়াসহ আরো কিছু সমস্যা ছিল। এখন করোনা বাদে অন্য সমস্যা আছে। সে জন্য তাঁকে আরো কিছুদিন হাসপাতালে অবজারভেশনে থাকতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button