অন্যান্যবাংলাদেশ

রেডজোনে থাকবে সাধারণ ছুটি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করোনা সংক্রমণ পরিস্থিতিতে চলমান নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে কাল। গেলো ৩১মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়।

আগামী ১৬ জুন থেকেও এ ব্যবস্থা চলমান থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহনও। রোববার এসব কথা গণমাধ্যমকে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি জানান, ১৫জুনের পর স্বাস্থ্যবিধি মেনে আগের মত অফিস এবং গণপরিবহন চলবে, সেজন্য একটি অর্ডার জারি করা হবে। সরকার এখন জোনিংয়ে যাচ্ছে জানিয়ে ঢাকাসহ যেসব জায়গা বেশি সংক্রমিত হয়েছে সেই জায়গাগুলোতে রেডজোন ঘোষণা করে বিশেষ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমানে যে অবস্থায় চলছে সবকিছু সেভাবেই চলবে। নতুন করে ছুটি ঘোষণা করা হবে না। তবে রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button