দেশবাংলা
গোপালগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর দাফন সম্পন্ন

স্বাস্থ্যবিধি মেনে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর দাফন সম্পন্ন হয়েছে। বাদ আসর সদর উপজেলার কেকানিয়ায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে, বাড়ির মসজিদের মাঠে জানাজা হয়।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গ্রামের বাড়ি গোপালগঞ্জে। প্রিয় নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুর পর তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়।
রোববার (১৪ জুন) পিসিআর টেস্টে তার করোনা পজিটিভ আসে। এছাড়া তিনি ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন।



