অন্যান্যবাংলাদেশ

দক্ষিণের ২৮, উত্তরের ১৭টি এলাকা রেডজোন চিহ্নিত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৮ টি এলাকা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৭টি এলাকা রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটি এই জোন চিহ্নিতকরণের কাজটি করেছে।

ঢাকা উত্তর সিটির রেড জোন চিহ্নিত এলাকাগুলোর মধ্যে রয়েছে: মিরপুর, মোহাম্মদপুর, কল্যাণপুর, গুলশান, বাড্ডা, ক্যান্টনমেন্ট, মহাখালী, তেজগাঁও, রামপুরা, আফতাবনগর, মগবাজার, এয়ারপোর্ট, বনশ্রী, রাজাবাজার, উত্তরা।

ঢাকা দক্ষিণ সিটির রেড জোন চিহ্নিত এলাকাগুলোর মধ্যে রয়েছে: যাত্রাবাড়ী, ডেমরা, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, বাসাবো, শান্তিনগর, পরিবাগ, পল্টন, আজিমপুর, কলাবাগান, রমনা, সূত্রাপুর, মালিবাগ, কোতোয়ালি, টিকাটুলি, মিটফোর্ড, শাহজাহানপুর, মতিঝিল, ওয়ারী, খিলগাঁও, কদমতলী, সিদ্ধেশ্বরী, লক্ষ্মীবাজার, এলিফ্যান্ট রোড, সেগুনবাগিচা।

এর আগে রোববার (১৪ জুন) দুপুরে ঢাকাসহ দেশের অনেক স্থানে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হবে বলে জানিয়েছেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ বিষয়ে আজই (১৪ জুন) প্রজ্ঞাপন জারি করা হবে বলেও নিশ্চিত করেন তিনি। তিনি জানান, আগামীকাল থেকে এসব বাস্তবায়ন হবে। শুধু লকডাউন এলাকায় সাধারণ ছুটি থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button