বিশ্ববাংলা
জর্জিয়ায় আবারো স্টেট সিনেটর হতে যাচ্ছেন বাংলাদেশি শেখ রহমান চন্দন

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর হিসেবে পুন:নির্বাচিত হতে যাচ্ছেন বাংলাদেশের শেখ রহমান চন্দন। জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে পুননির্বাচনে বাংলাদেশি আমেরিকান শেখ রহমান চন্দন ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
গত ৯ জুন দলীয় প্রার্থী বাছাইয়ের এ নির্বাচনে, সিনেট ডিস্ট্রিক্ট ৫ এ তার বিরুদ্ধে কেউ মাঠে নামেনি। এই আসনে রিপাবলিকান পার্টি থেকেও, কোন প্রার্থী দেয়া হচ্ছে না।
ফলে, ৩ নভেম্বরের মূল নির্বাচনে তার আর ভোট চাওয়ার প্রয়োজন হবেনা। শুধু দিনটি অতিবাহিত হলেই, দ্বিতীয়বারের মতো সিনেটর হিসেবে শপথ নেবেন, শেখ রহমান চন্দন।
২০১৮ সালের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রথমবারের মত নির্বাচিত হন, তিনি। তার দেশের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে। তিনি ৩৪ বছর ধরে আটলান্টা সিটির গুনেট কাউন্টিতে বসবাস করে আসছেন।



