আওয়ামী লীগরাজনীতি

কামরানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও।

এর আগে, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান মারা যান (ইন্নালিল্লাহি…… রাজেউন)। রবিবার (১৪ জুন) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার (১৫ জুন) ভোরে এই তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন ছিলেন। তার ছেলে এখন হাসপাতালে উপস্থিত আছেন। মরদেহ সিলেট নেওয়ার প্রস্তুতি চলছে। সেখানেই সমাহিত করা হবে তাকে।’

উল্লেখ্য, ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করার পর করোনা পজিটিভ শনাক্ত হন সাবেক মেয়র কামরান। ৭ জুন দুপুরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা।

এরপর থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন ছিলেন তিনি। করোনাভাইরাস ছাড়াও কামরানের ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যা রয়েছে বলেও জানিয়েছিলেন চিকিৎসকরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button