
জাতীয় সংসদে চলিত ২০১৯-২০ অর্থ বছরের সম্পূরক বাজেট পাশ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সম্পূরক বাজেটের আলোচনা শুরু হয়। এ সময়, করোনা সংক্রমণ থেকে দেশের মানুষকে বাঁচাতে এবারের বাজেট তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এসময় করোনা সংক্রমণ থেকে দেশের মানুষকে বাঁচাতে এবারের বাজেট তৈরি করা হয়েছে বলে সংসদে মন্তব্য করেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় ঐক্য মতের ভিত্তিতে বাজেট বাস্তবায়নের ও আহ্বান জানান তিনি। এদিকে, স্বাস্থ্যখাতে অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন বিরোধী দলের উপনেতা জি এম কাদের।
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে এবার বাজেট অধিবেশন হয়। যার কারণে বাজেটের ওপর আলোচনার সময়ও অন্যান্য অর্থবছরের তুলনায় কমানো হয়েছে।
এর আগে, গত ১১ জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের সাধারণ বাজেট পেশ হয়। একই সাথে পেশ হয় চলতি ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেট। ২০১৯-২০ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। সংশোধনে তা ৫ লাখ ১ হাজার ৫৭৭ কোটি টাকায় নেমে এসেছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারের আগামী একবছরের ব্যয় নির্বাহের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছেন, যা ৩০ জুন পাস হওয়ার কথা।
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে এবার বাজেট অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। যে কারণে বাজেটের ওপর আলোচনার ঘণ্টাও অন্যান্য অর্থবছরের তুলনায় কমানো হয়েছে। সংসদের বৈঠকেও এমপিরা রোস্টার অনুযায়ী অংশ নিচ্ছেন। সে অনুযায়ী প্রতিদিন উপস্থিত হবেন ৮০ থেকে ৯০ জন।



