প্রধানমন্ত্রীবাংলাদেশ

সাহসিকতার সঙ্গে জীবনকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

করোনা সংকটে শত শোকের মাঝেও সাহসিকতার সঙ্গে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, এ্কইসঙ্গে সবাইকে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এসএসএফ ‘র ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সকালে, গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্পেশাল সিকিরিউটি ফোর্স,এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি।

করোনা সংকটে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এসএসএফ সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করায় তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে এসএসএফ এ আরো আধুনিকায়ন করা হচ্ছে। বিশেষায়িত এ বাহিনীর সদস্যদের প্রতিনিয়ত উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, করোনায় শুধু বাংলাদেশ নয়, বিশ্বের উন্নত দেশগুলোর সকল অগ্রযাত্রা স্থবির হয়ে পড়েছে। তবে, করোনাভাইরাস নামের অদৃশ্য শত্রুর কাছে কোনোভাবেই হার না মেনে আত্মবিশ্বাসের সাথে তা মোকাবেলার আহবান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, সরকার দেশের মানুষের খাবার, চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করছে। তাই সরকারের ওপর আস্থা রাখার আহবান জানান তিনি। এ সময় নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি অপরের সুরক্ষা নিশ্চিতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

এছাড়া সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ পদক্ষেপের কারণে উন্নত অনেক দেশের তুলনায় বাংলাদেশে করোনা আক্রান্ত ও মৃত্যুর হার অনেক কম বলেও জানান সরকার প্রধান।

হাকিম মোড়ল, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button