দেশবাংলা

কামরানের দাফন সম্পন্ন

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। জোহরের নামাজের পর জানাজা শেষে মানিকপীর টিলায় বাবা-মায়ের কবরের পাশে তাতে দাফন করা হয়েছে।

এর আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে থেকে একটি অ্যাম্বুলেন্সে করে কামরানের মরদেহ সোমবার দুপুরে সিলেটের প্রবেশদ্বার চণ্ডিপুলে পৌঁছায়। আওয়ামী লীগের শত শত নেতাকর্মী তখন সেখানে উপস্থিত ছিলেন। এরপর কামরানের মরদেহ নিয়ে যাওয়া হয় নগরীর ছড়ারপাড়ে তার বাসায়।

করোনাভাইরাসে আক্রান্ত কামরান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার ভোর রাতে সেখানেই তার মৃত্যু হয়। সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র কামরান সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন। ২০১৬ সালে আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদ পাওয়া কামরান বর্তমান কমিটিতেও একই পদে ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, “প্রথম নির্বাচিত মেয়র হিসবে সিলেটের উন্নয়নে বদর উদ্দিন আহমদ কামরান যে অবদান রেখেছেন সেজন্য মানুষ তাকে সবসময় মনে রাখবে। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ নেতা হারাল।

সংশ্লিষ্ট খবর

Back to top button