জনদুর্ভোগবাংলাদেশ

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না মঙ্গলবার

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজধানীতে মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, প্রথম পর্যায়ে বনানী রেলস্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপনের কাজের টাই-ইন এর জন্য মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা শহীদ তাজউদ্দিন অ্যাভিনিউয়ের

উভয় পাশের এলাকা, বনানী সমগ্র এলাকা, মহাখালী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা ও তৎসলগ্ন এলাকায় শিল্প ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি, আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বনানী রেলস্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপনের কাজের টাই-ইন এর কারণে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকার জন্য তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button