অন্যান্যবাংলাদেশ

লকডাউন বাস্তবায়নে কোনো নির্দেশনা পায়নি সিটি করপোরেশন

করোনা সংক্রমণ ঠেকাতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাকে রেড, ইয়োলো ও গ্রিন এ তিন ধরনের জোনে ভাগ করার সিদ্ধান্ত নেয় সরকার।ভাগ হওয়া বিভিন্ন এলাকার মধ্যে ঢাকার দুই সিটির ৪৫টি অঞ্চল রয়েছে। তবে এ নিয়ে তৈরি হয়েছে ধ্রম জাল। লকডাউন করার ব্যাপারে অস্পষ্টতা দেখা দিয়েছে।

এদিকে, কোন কোন এলাকায় লকডাউন করা হবে, তা এখনো পরিষ্কার নয়। লকডাউন কার্যকর করার প্রয়োজনীয় প্রস্তুতিও শেষ হয়নি।অন্যদিকে, জনস্বাস্থ্যবিদরা বলছেন, করোনা প্রতিরোধে আর সময় নষ্ট করা ঠিক হবে না। এখন পর্যন্ত দুই সিটি করপোরেশনকে এ বিষয়ে কার্যকর কোন নির্দেশ দেয়া হয়নি।

লকডাউন বিষয়ে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে বলা হয়, নতুন করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় লাল ও হলুদ এলাকায় সাধারণ ছুটি থাকবে। এরকিছুক্ষণ পরেই সিদ্ধান্ত পরিবর্তন করে বলা হয়, ছুটি থাকবে শুধু লাল এলাকায়। এই মর্মে সোমবার প্রজ্ঞাপন জারি করা হলেও এখন পযর্ন্ত কোনো নির্দেশনা পায়নি ঢাকার দুই সিটি করপোরেশন। দুই সিটির পক্ষ থেকে এমন তথ্যই জানানো হয়েছে।

করোনা সংক্রমণ প্রতিরোধে গঠিত টেকনিক্যাল কমিটি প্রস্তাবিত দক্ষিণ সিটির রেডজোনের আওতায় ২৮টির এলাকার মধ্যে রয়েছে যাত্রাবাড়ী, ডেমরা, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, আজিমপুর, বাসাবো, শান্তিনগর, পল্টন, কলাবাগান, রমনা, সূত্রাপুর, মালিবাগ, কোতোয়ালি, টিকাটুলি, মিটফোর্ড, শাহজাহানপুর, মতিঝিল, ওয়ারী, খিলগাঁও, পরিবাগ, কদমতলী, সিদ্ধেশ্বরী, লক্ষ্মীবাজার, এলিফ্যান্ট রোড, সেগুনবাগিচা।

আর উত্তর সিটি করপোরেশনের-বসুন্ধরা, বাড্ডা, ক্যান্টনমেন্ট, মহাখালী, তেজগাঁও, রামপুরা, আফতাবনগর, মোহাম্মদপুর, কল্যাণপুর, গুলশান, মগবাজার, এয়ারপোর্ট, বনশ্রী, রায়েরবাজার, রাজাবাজার, উত্তরা ও মিরপুর এই ১৭টি এলাকাকে রেড জোন হিসেবে ধরা হয়েছে।

তবে এখনও সরকারের পক্ষ থেকে লকডাউনের নির্দেশ দেয়া হয়নি বলে জানান উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। লকডাউন কার্যকর করতে ২৮টি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর-এসওপি  প্রস্তুত করা হয়েছে জানিয়ে ডিমার্কেশন পেলে সর্বনিন্ম ৪৮ ঘণ্টা ও সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে লকডাউন করার কথা জানান মেয়র।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা প্রতিরোধে আর সময় নষ্ট না করে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। না হলে আরো কঠিন মাশুল দিতে হবে সরকারকে। করোনা সংক্রমের লাগাম টেনে ধরতে গাজীপুরের সব উপজেলা, চট্টগামের ১১টি ওয়ার্ড ও নারায়ণগঞ্জের বেশকয়েকটি থানাসহ দেশের আরও বেশকিছু এলাকাকে রেড জোনে চিহ্নিত করে লকডাউন দিয়ে বিশেষ ট্রিটমেন্ট করার সিদ্ধান্ত নেয় সরকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button