অন্যান্যবাংলাদেশ

শামীমাকে প্রবেশ অধিকার দেয়া হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য, ব্রিটিশ নাগরিক শামীমা বেগম বিষয়ে সুস্পষ্ট অবস্থান জানিয়েছে বাংলাদেশ সরকার।পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়, শামীমা কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না; এ সংক্রান্ত তার কোনো অধিকারও নেই। ফলে তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

বার্তায় আরো বলা হয়, ‘ব্রিটিশ নাগরিক শামীমা বেগম বিষয়ক সংবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, শামীমা ১৫ বছর বয়সে সিরিয়ায় গিয়ে আইএস-এ যোগদান করেন। এরই পরিপ্রেক্ষিতে গত বছর ফেব্রুয়ারিতে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে।

ব্রিটিশ সরকারের এ সিদ্বান্তের বিরুদ্ধে তিনি সে দেশের হাইকোর্ট এবং স্পেশাল ইমিগ্রেশন আপিলস কমিশনে আপিল করেন। ওই দেশের আদালতগুলো শামীমা বেগমের আবেদন খারিজ করে দেন এবং তাকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে উল্লেখ করেন।’

বার্তায় আরও বলা হয়, ‘এ বিষয়ে বাংলাদেশ সরকারের সুস্পষ্ট অবস্থান হলো- ব্রিটিশ নাগরিক শামীমা বেগম কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না; এ সংক্রান্ত তার কোনো অধিকারও নেই এবং তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়ারও কোনো অবকাশ নেই।’

সংশ্লিষ্ট খবর

Back to top button