বিশ্ববাংলা

ঘুষগ্রহণকারীদের নাম প্রকাশ করেছেন পাপুল

কুয়েতে রিমাণ্ডে থাকা বাংলাদেশের সংসদ সদস্য কাজী পাপুল মানবপাচারের জন্য যাদেরকে ঘুষ দিতেন, তাদের নাম প্রকাশ করেছেন।

আরব টাইমসসহ কুয়েতের বেশ কয়েকটি জাতীয় দৈনিকের বিবৃতি থেকে জানা যায়, অবৈধ উপায়ে মানবপাচারে সহায়তার জন্য, কুয়েতের এক সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন আমলা এবং অন্য এক অজ্ঞাতপরিচয় নাগরিককে, ৫৭ কোটি ৫৪ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন শহীদুল ইসলাম ওরফে কাজী পাপুল।

সম্প্রতি রিমাণ্ডে জিজ্ঞাসাবাদ চলাকালে, তিনি ঐ ৩ জন ঘুষ গ্রহীতার নাম জানিয়েছেন। এছাড়াও, কুয়েতের বর্তমান ও সাবেক সংসদ সদস্যসহ আরো ৭ জন পাপুলের সাথে মানবপাচার কর্মকাণ্ডে জড়িত রয়েছে বলে নিশ্চিত হয়েছে, অপরাধ তদন্ত বিভাগ।

প্রথম দফায় জিজ্ঞাসাবাদ শেষে পাপুলকে নিয়ে, দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ চালানোর অনুমতি দেয়া হয়েছে দেশটির দূর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা কে। নাজাহা কর্তৃপক্ষ জানিয়েছে, পাপুলের কাছ থেকে পাওয়া তথ্যগুলো, সরকারের বিভিন্ন সংস্থায় সংরক্ষিত তথ্যের সাথে মিলিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button