বিশ্ববাংলা

কাতারে মসজিদে নামাজের অনুমতি, প্রবাসীদের সতর্ক থাকার আহবান

কাতারে মসজিদে নামাজের অনুমতি দেয়া হয়েছে। তবে, আপাতত জুমার নামাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

গত সোমবার পূর্বঘোষণা অনুযায়ী কাতারের বিভিন্ন এলাকার, প্রায় ৫০০ মসজিদ নামাজের জন্য খুলে দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে, মুসুল্লিরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারছেন। তবে, জনবহুল এলাকার মসজিদগুলো, এখনই খোলার অনুমতি দেয়নি সরকার।

এছাড়া জুমার নামাজও আপাতত অনুষ্ঠিত হচ্ছে না। দূতাবাসের পক্ষ থেকে, প্রবাসীদের সতর্ক থাকার আহবান জানানো হয়েছে। এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত কাতারে, প্রায় ৮ হাজার বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button