
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। আর, নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮ জন। বুধবার (১৭ই জুন), স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরো জানান, এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জন। আর মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩০৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১ হাজার ৯২৫ জন করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৮৯ জন।
আর এদিকে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যা প্রায় ৮৩ লাখ, এবং সুস্থ হয়েছেন ৪৩ লাখের বেশি মানুষ ।
বাংলাটিভি/শহীদ



