আন্তর্জাতিকজনদুর্ভোগ

বিশ্বব্যাপী এখনও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

 

বিশ্বব্যাপী করোনায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮২ লাখ ৬৩ হাজার ছাড়িয়েছে। সেইসাথে মৃতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৪ লাখ ৪৬ হাজার।  সুস্থ হয়েছেন ৪৩ লাখের বেশি।

যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে। সংক্রমণ ছড়িয়েছে প্রায় ২২ লাখের বেশি। এদিকে মহামারী রুপ নিয়েছে ব্রাজিল। প্রতিদিনিই বাড়ছে প্রাণহানির সংখ্যা এ পযন্ত দেশটিতে মারা গেছে প্রায় সাড়ে ৪৫ হাজার মানুষ। আর আক্রান্তের সংখ্যা প্রায় ৯ লাখ ২৯ হাজার। রাশিয়াতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা তবে আক্রান্তে অন্যান্য দেশ থেকে মৃত্যুহার তুলনামুলক কম দেশটিতে। মোট আক্রান্ত প্রায় সাড়ে ৫ লাখের বিপরীতে মারা গেছে ৭ হাজার ২৮৪ জন।  তবে চিন্তার ভাজ ফেলেছে আমাদের পাশ্ববর্তী দেশ ভারত। দেশটিতে ক্রমেই বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় মারা গেছে রেকর্ড ২ হাজার ৬ জন। আক্রান্ত সাড়ে ৩ লাখ ছাড়িয়েছে আর মৃতের খাতায় যুক্ত হয়েছে প্রায় ১২ হাজারের মত। এদিকে, করোনাভাইরাস মুক্ত ঘোষণার কয়েকদিন যেতে না যেতেই আবারো নিউজিল্যান্ডে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার দেশটিতে নতুন করে দুজন আক্রান্তের খবর জানায় দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এরফলে ২৫দিন পর করোনা রোগী শনাক্ত হলো জাসিন্ডা আরডার্নের নেতৃত্বাধীন দেশটিতে এছাড়া, চীনের বেইজিংয়ে নতুন সংক্রমণ অত্যন্ত ভয়াবহ হিসেবে উল্লেখ করা হয়েছে দেশটির গণমাধ্যমে।  বেইজিংয়ের ১১টি জেলার মধ্যে ৯টিতেই সংক্রমণ ধরা পড়েছে। এরমধ্যে মার্কেট এলাকা ফেংটাইতে অবস্থা সবচেয়ে খারাপ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button