
বরিশালের আগৈলঝাড়ায়,খাবার ও বয়স্ক ভাতার টাকা চাওয়ায়,শতবর্ষী এক বৃদ্ধাকে মধ্যযুগীয় কায়দায় শারিরীক নির্যাতন করেছে তার পুত্রবধূ। গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে, মেয়ের বাড়িতে রেখে এসেছেন, এলাকাবাসী।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতনপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের মৃত সূর্যকান্ত সরকারের স্ত্রী, শতবর্ষী জ্ঞানদা রানী সরকার। ৪ মেয়ে ও ১ পুত্র সন্তানের জননী।স্বামী মারা যাওয়ার পর থেকে জ্ঞানদা রানী, ছেলে জগদীশ সরকারের সাথে বসবাস করে আসছিলেন। কিন্তু প্রায়ই তার পুত্রবধূ শিখা তাকে শারীরিক মানুষিক নিরযাতন করতেন। এমনকি শতবর্ষী ওই বৃদ্ধাকে বসত ঘরে না রেখে পাশের একটি ভাঙ্গা মন্দিরে থাকতে দেয়া হয়।
স্বামী জগদিশ এর প্রতিবাদ করলে তাকেও মারধর করতো শিখা। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে দেয়া বয়স্ক ভাতার টাকার জন্য,পুত্রবধু তার শাশুড়ীকে অমানবিক নির্যাতন করে। গুরুতর আহত বৃদ্ধা জ্ঞানদা রানীকে উদ্ধার করে তার মেয়ের বাড়ীতে রেখে আসেন স্থানীয়রা।
ঘটনাটিকে জানতে পেরে খাবার ও ঔষধ নিয়ে শতবর্ষী ওই বৃদ্ধার সাথে কথা বলেছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শতবর্ষী এই অসহায় নারী তার স্বামীর ভিটায় সম্মান নিয়ে বসবাস করবেন, এবং নিরযাতনকারী পুত্রবধুকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
বাংলাটিভি/শহীদ



