অন্যান্যবাংলাদেশ

করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয়, তবে এন্টিবডি শনাক্তে কার্যকর

 

করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট সম্পূর্ণ কার্যকর নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.কনক কান্তি বড়ুয়া।  তবে এন্টিবডি শনাক্তে কিটটির কাজ করার প্রমাণ মিলেছে বলে জানান তিনি। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য। এদিকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি বলে জানান গণস্বাস্থ্যের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিজন কুমার শীল।

করোনা মহামারির ভয়াবহ সংকটের মধ্যে ভাইরাসের অস্তিত্ব শনাক্তে র‌্যাপিড কিট তৈরির ঘোষণা দেয় গণস্বাস্থ্য কেন্দ্র। তবে নানা জটিলতায় আটকে যায় কিটের নমুনা পরীক্ষা কাযর্ক্রম।  পরে কিটের মানদন্ড নির্ধারণের দায়িত্ব দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউকে।

দীর্ঘদিন পরীক্ষা-নিরীক্ষার পর গণস্বাস্থ্য কেন্দ্রের কিট নিয়ে বুধবার সিদ্ধান্ত দিলো বিএসএমএমইউ। করোনা শনাক্তে গণস্বাস্থ্যের কিট সম্পূর্ণ কার্যকর নয় বলে জানান উপাচার্য ড.কনক কান্তি বড়ুয়া। এদিকে, এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্র কিছুই জানে না বলেন জানান, সংস্থার বৈজ্ঞানিক কর্মকর্তা ড.  বিজন কুমার শীল।

তবে, করোনা পরীক্ষায় অকাযর্কর হলেও এন্টিবডি শনাক্তে কিটটির কাজ করার প্রমাণ পাওয়া গেছে বলে জানান ডা.কনক কান্তি।

 

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button